দুই সপ্তাহ বিরতির পর সংসদ অধিবেশন শুরু

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম

টানা দুই সপ্তাহ মুলতবির পর পুনরায় সংসদ অধিবেশন শুরু হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ রবিবার বিকেল ৩টা ১ মিনিটে পুনরায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। সেদিন থেকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের এ প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত