প্রবাসী আয়ে নতুন রেকর্ড

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম

চলতি মার্চ মাসের ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৩৩৩ কোটি ২০ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। যা দেশের ইতিহাসে কোনও এক মাসের মধ্যে সর্বোচ্চ।

আজ রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, চলতি মার্চের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ ডলার। এর আগে বছরের মার্চে দেশে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এতদিন ছিল দেশে আসা কোনো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৮০ শতাংশ।

এর বিপরীতে গত অর্থবছর একই সময়ে রেমিট্যান্স এসেছে ২১.৬৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী অর্থপ্রেরণে ১৮.৮ শতাংশের প্রবৃদ্ধি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত