বালিশের কভারের দাগ তুলবেন

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ এএম

পরিষ্কার-পরিছন্ন বালিশে ঘুমানো যেমন স্বাস্থ্যকর তেমনি আরামদায়কও বটে। কিন্তু নিয়মিত ব্যবহারের ফলে ঘাম এবং তেলের ছোপ পড়তে থাকে বালিশের ওপরের স্তরে। কোনো কোনো ক্ষেত্রে সেই দাগ খোল ভেদ করে  ভেতরের আস্তরণ পর্যন্ত চলে যায়। হলদেটে দাগ একটু পুরনো হলে তুলতে একেবারে কালঘাম ছুটে যায়। কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করে আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন।

 বেকিং সোডা, ভিনিগারের মিশ্রণ

বালিশে থাকা ঘামের দুর্গন্ধ দূর করতে এবং হলেদেটে ছোপ তুলতে এই মিশ্রণ ম্যাজিকের মতো কাজ করে। বালিশ ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে আধ কাপ বেকিং সোডা এবং আধ কাপ সাদা ভিনিগার মিশিয়ে দিন। হালকা গরম পানি ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন।

 লেবুর রস ও হালকা গরম পানি মিশ্রণ

 লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড। যা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। যে কোনো ধরনের জেদি হলদে দাগ তুলতে অত্যন্ত কার্যকর। এক বালতি গরম পানিতে বেশ কয়েকটি পাতিলেবু নিঙড়ে মিশিয়ে নিন। এবার হলদেটে বালিশটি সেই পানিতে অন্তত ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকোতে দিন। বালিশ একেবারে ঝকঝক করবে।

 হাইড্রোজেন পারঅক্সাইড, তরল সাবানের মিশ্রণ

যদি দাগ খুব পুরনো হয়, তা হলে সেটি তোলা বেশ কঠিন। লেবুর রস কিংবা ভিনিগারের কাজ হওয়ার নয়। সে ক্ষেত্রে এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন। এক ভাগ লিকুইড ডিশ সোপ এবং দুই ভাগ হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে সরাসরি দাগের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তার পর হালকা ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত