নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জুস খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার সময় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এর আগে বুধবার(১ এপ্রিল) রাতে তাদের উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সৈয়দপুর পৌরসভার মুন্সি পাড়ার আব্দুল মান্নানের ছেলে নিরব ইসলাম (৩৮), নিরব ইসলামের স্ত্রী রুপা আক্তার (৩৫) ও সাহেব আলীর স্ত্রী রেশমা বেগম (২০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উক্ত তিনব্যক্তি অজ্ঞান পার্টি চক্রের সঙ্গে জড়িত, তারা যাত্রীবেশে ইজিবাইকে উঠে জুস বা পানিসহ বিভিন্ন খাবার খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করতেন। বুধবার রাতে তারা তিনজন উপজেলার দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকায় এক ইজিবাইক চালককে অজ্ঞান করে সেটি ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। এসময়ে আশপাশের লোকজন ইজিবাইক চালককে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তারা তিনজনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করেন। এবিষয়ে কিশোরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত