যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আজগার আলী সরদারের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪এপ্রিল) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত নেতার রাজনৈতিক জীবন ও তার অবদান নিয়ে আলোচনা করা হয়।
মনিরামপুর উপজেলা বিএনপিরসহ সভাপতি জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এমএ গফুর, সহসভাপতি মোতালেব গাজী, যুগ্ম সাধারন সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু মুছা আল নাইম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন প্রমূখ।
