আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েই শ্রোতাদের মনে ঠাঁই করে নিয়েছেন এই গায়িকা। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুলসংগীত, লোকগীতিসহ প্রায় সবধরনের গানে কনকচাঁপা সমান পারদর্শী। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। 

এবার এই আলোকিত শিল্পী ভূষিত হচ্ছেন আজীবন সম্মাননায়। আগামী ৭ এপ্রিল বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫। আর এই আয়োজনেই আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন শিল্পী কনকচাঁপা ও বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছে কাঙালিনী সুফিয়া। খবরটি নিশ্চিত করেছেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক রাজু আলীম। 

হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আরো ১৮টি বিভাগে পুরস্কার দেয়া হবে। জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, মো. খুরশীদ আলম, রফিকুল আলম, কোনাল, ঝিলিক, ইমরান, লিজা, লুইপাসহ দেশ বরেণ্য শিল্পী ও কলাকুশলীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত