আগামী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য দিয়ে আবহাওয়া অধিদপ্তর ।
পূর্বাভাসে বলা হয়, এ সময় রাজধানী ও আশপাশের এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (৬ এপ্রিল) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানী বৃষ্টিপাতের পরিমান ছিল ২ মিলিমিটার।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।
