আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল ও বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে বেনাপোলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মানজারুল মান্নান।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার সময় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ বৈঠকে সভাপতিত্ব করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বন্দরে যে সমস্ত বিরাজমান সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে তানক্ষণিকভাবে একটি নতুন অ্যাম্বুলেন্স ও মালামাল লোড-আনলোডের জন্য নতুন ক্রেন-ফরক্লিপ দেওয়ার আশ্বাস দেন তিনি।
এর আগে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজাহান আলীর জানাজায় অংশ গ্রহণ করেন এবং ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের কাণ্ডারি আলহাজ নুরুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধূ, বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী প্রমুখ।
ইরানের ১০ দফা প্রস্তাব ‘নীতিগতভাবে’ মেনে নিয়েছেন ট্রাম্প