ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়েছে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কেরামতগঞ্জ বাজারের কাছাকাছি একটি মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়। তারা বাসের সামনের ও পেছনের গ্লাস ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যাত্রীরা অন্য যানবাহনে তাদের গন্তব্যে রওনা দেন।
এদিকে বাসের ভেতরে আটকে পড়া চালককে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আহত চালক অজ্ঞান থাকায় তার পরিচয় এখনও জানা যায়নি।
আমার তো জ্বালা নাই, তোমাদের এত জ্বলে কেন