ওজন কমায় যে মসলা

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ এএম

অতিরিক্ত ওজনের সমস্যায় অনেকেই ভুগছেন। খাওয়া-দাওয়ার অনিয়ম, শরীরচর্চায় অনীহা, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এই কারণগুলো শরীরে মেদ জমে যাওয়ার অন্যতম কারণ। ওজন  একবার বেড়ে গেলে সহজে তা কমানো যায় না। জিম, কড়া ডায়েট করেও বিশেষ লাভ হয় না? সেক্ষেত্রে পেটের মেদ কমাতে কিছু মসলার ওপরেও ভরসা রাখতে পারেন। জেনে নিন পেটের মেদ ঝরাবে কোন মসলা।

ছোট এলাচ : এলাচের সুগন্ধ মন ভালো করে দেয়। ছোট এলাচে রয়েছে মেলাটোনিন, যা বিপাকহার বৃদ্ধিতে সাহায্য করে। মেদ ঝরাতে এই মসলা বেশ কার্যকর। রাতে ঘুমাতে যাওয়ার সময় হালকা গরম পানিতে এলাচ মিশিয়ে খেতে পারেন। রাতে গরম দুধ খেলে, তাতেও ২টি এলাচ মিশিয়ে খান। মেদ কমবে সহজেই।

জিরা : হজম ভালো হলেই বাড়বে বিপাকহার। আর বিপাকহার বাড়লে ভালো হবে হজম। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য হজম ভালো হওয়া জরুরি। জিরা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। রাতভর আধ কাপ পানিতে এক চামচ জিরা ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খালি পেটে পানিটি ছেঁকে খেয়ে নিন। ওজন ঝরবে দ্রুত।

হলুদ : হলুদ ছাড়া রান্নার কথা ভাবা যায় না। এই হলুদ কিন্তু ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে হলুদ। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হলুদ শরীরের বাড়তি মেদ ঝরিয়ে দেয়। চটজলদি ওজন কমাতে হালকা গরম পানিতে হলুদ ও গোলমরিচ মিশিয়ে খেতে পারেন। রাতে গরম দুধ খাওয়ার অভ্যাস থাকলে দুধের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন। নিয়মিত খেলে ওজন কমবে সহজেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত