আশুলিয়ায় চোলাই মদসহ গ্রেপ্তার-৪

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম

সাভারের আশুলিয়ায় ১০৫ লিটার চোলাই মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মদ তৈরির সরঞ্জামাদি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার (১০এপ্রিল) দুপুরে ঢাকা জেলা উত্তরের ডিবি পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়ার খেজুর বাগান এলাকা থেকে ওই চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-সোপান চাকমা(৩০), শাহীন আলম (৪০), টিটন মিয়া (২৮) ও আলীম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ার খেজুর বাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া চোলাই মদ তৈরির সরঞ্জামাদি ও মদ তৈরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঢাকা জেলা উত্তরের ডিবি পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মদ তৈরির সরঞ্জাম এবং বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত