নাগেশ্বরীতে শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শামিম পারভেজ এ তথ্য জানান। 

নাগেশ্বরী জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩৩ কেভি লাইনের জরুরি গাছ ও ডালপালা কর্তন এবং লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নাগেশ্বরী ১ ও ২ ফিডারের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

জেনারেল ম্যানেজার শামিম পারভেজ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত