নারায়ণগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ২

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে মজুদকৃত সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোÑ মো. জসিম (৩৮) ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)। অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের জন্য আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম  ফয়েজউদ্দিন।  জব্দকৃত ট্যাংক লরি দুটি পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত