বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখা যাবে ২০০ টাকায়

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসন্ন হোম সিরিজের অনলাইন টিকিট বিক্রির সূচি ও মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (১১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে ক্রিকেটপ্রেমীরা অনলাইনে টিকিট কিনতে পারবেন।

ঢাকার ম্যাচগুলোর জন্য সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার) ২,৫০০ টাকা, ভিআইপি গ্যালারি (উত্তর ও দক্ষিণ) ১,৫০০ টাকা, আন্তর্জাতিক লাউঞ্জের (দক্ষিণ) ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ক্লাব হাউস (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) ৬০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও উত্তর গ্যালারি ৪০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

অন্যদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের (পূর্ব ও পশ্চিম) টিকিটের দাম ২,৫০০ টাকা, রুফটপ (পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ড) ২,৫০০ টাকা, শহীদ শ্রাবণ স্ট্যান্ড ৬০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা, পশ্চিম গ্যালারি ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

আগ্রহী দর্শকরা www.gobcbticket.com.bd-এ লগইন করে টিকিট সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য,  জ্বালানি সাশ্রয়ের জন্য প্রতিটি ম্যাচের সময় শুরুর সময় ৩ ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। পরিবর্তিত সূচিতে ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বেলা ২টায়, আর শেষ হবে বিকাল ৫টা ১০ মিনিটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত