কতটা গুরুতর মোজতবা খামেনির আঘাত?

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার মৃত্যুর পর তাকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় গুরুতর ও বিকৃত মুখমণ্ডলসহ বিভিন্ন আঘাতে ভুগছেন বলে রয়টার্সকে জানিয়েছে কয়েকটি সূত্র।

রয়টার্সকে তিনটি সূত্র জানায়, হামলায় তার মুখে মারাত্মক ক্ষতি হয় এবং এক বা উভয় পায়ে গুরুতর আঘাত লাগে। যদিও তিনি বর্তমানে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং মানসিকভাবে সচেতন রয়েছেন।

তাদের দাবি, মোজতবা খামেনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও অডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নিচ্ছেন এবং যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখছেন।

তবে তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। বিশ্লেষকদের মতে, তার গুরুতর আহত হওয়ার কারণে নেতৃত্বে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লাগবে এবং তিনি এখনো তার বাবার মতো ক্ষমতা অর্জন করতে পারেননি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত