সাপ্তাহিক শেয়ারবাজার

বাংলাদেশ অটোকারস দাম বৃদ্ধির শীর্ষে

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:০৮ এএম

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ করা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ৫৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৮১ দশমিক ১০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২২২ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আলোচ্য সময়ে দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেসরিজের ২১ দশমিক ৯৮ শতাংশ, একমি পেস্টিসাইডের ১৯ দশমিক শূন্য ৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ১৭ দশমিক ৪৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৬ দশমিক শূন্য ১ শতাংশ, বেঙ্গল ইউন্সডোরের ১৫ দশমিক ৯৬ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১৫ দশমিক ৬৬ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ১০ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৪ দশমিক ৮৮ শতাংশ ও এপেক্স স্পিনিংয়ের ১৪ দশমিক ৩৯ শতাংশ দাম বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত