শেয়ারবাজারে লেনদেনে অংশ গ্রহণ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমার শীর্ষে ছিল বন্ড খাতে তালিকাভুক্ত এপিএসসিএল (আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড) কুপন বিয়ারিং বন্ডের ইউনিটের। বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে বন্ডটির ইউনিটের দর কমেছে ১৫ দশমিক ৫৬ শতাংশ। এর আগের সপ্তাহে এ বন্ডের ইউনিটের সমাপনী মূল্য ছিল ১ হাজার ৩২০ দশমিক ৫০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে মিউচুয়াল ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ টাকা। এর ফলে মিউচুয়াল বন্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১ দশমিক ৩৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ দশমিক ৮৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯ দশমিক ৪৩ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক শূণ্য ৯ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৫৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮ দশমিক ৩৮ শতাংশ, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৩৩ শতাংশ, বিআইএফসির ৮ দশমিক ৩৩ শতাংশ এবং পিপলস লিজিংয়ের ৮ শতাংশ দাম কমেছে।
