রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:০৯ এএম

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও করপোরেট-১ শাখার অংশগ্রহণে মার্চ ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ হয়েছে। গতকাল শনিবার রাজধানীর মতিঝিল রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে বলে ব্যাংকের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যাংকের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।

সভাপতিত্ব করেন ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া। সভায় স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও করপোরেট-১ শাখার উপ-মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত