গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়াসংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজ্ঞপ্তি
