ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রায়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় চালক থাই ব্যবসায়ী সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। পথিমধ্যে নলছিটির রায়াপুর এলাকায় এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন, ঘটনার পর নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত