১৮ বছর পর মিনু মিয়াকে ভাত খাওয়ালেন বস্ত্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাসিন্দা ৭৮ বছর বয়সী বৃদ্ধ ইনু মিয়া গত ১৮ বছর ধরে ভাত খান না। তার একরোখা পণ—তার দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত মুখে তুলবেন না। দলটির কেন্দ্রীয় নেতারা অনেক অনুরোধ করলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন। মনের আশা পূরণ না হলে চিরকাল ভাত ছাড়াই জীবন কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন এই বৃদ্ধ।

ইনু মিয়া উপজেলার রামদী ইউনিয়নের জগৎচর পশ্চিমপাড়া গ্রামের মৃত সুলায়মান মিয়ার ছেলে। একসময় কৃষিশ্রমিক হিসেবে কাজ করলেও কয়েক বছর আগে এক দুর্ঘটনায় বাম পায়ে গুরুতর আঘাত পান। সেই থেকে কর্মক্ষমতা হারিয়ে ভিক্ষাবৃত্তি করে কোনোমতে দিন পার করছেন তিনি। 

বিএনপির এই অন্ধভক্তের ভাত ছেড়ে দেওয়ার পেছনে রয়েছে এক তিক্ত রাজনৈতিক অভিজ্ঞতা। ইনু মিয়ার অভিযোগ, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে তিনি মারধরের শিকার হন। নিজের ভোট দিতে না পারার সেই ক্ষোভ ও অপমান থেকেই সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, বিএনপি ক্ষমতায় না যাওয়া পর্যন্ত তিনি আর ভাত খাবেন না। জগৎচর পশ্চিমপাড়ায় আয়োজিত স্থানীয় বিএনপির এক কর্মীসভায় নেতাকর্মীরা ভাত-তরকারি নিয়ে ইনু মিয়াকে খাওয়ার জন্য পীড়াপীড়ি করেন। কিন্তু সবার অনুরোধ ফিরিয়ে দিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন, বিএনপি ক্ষমতায় গেলেই কেবল তিনি ভাত খাবেন। ওই সভায় উপস্থিত প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির মো. শরীফুল আলম বলেন, ‘যদি ইনু ভাইয়ের মনের আশা পূরণ হয়, তাহলে আনুষ্ঠানিকভাবে ভাত খাওয়ানো হবে।’ 

নিজের এই প্রতিজ্ঞার বিষয়ে কথা বলতে গিয়ে ইনু মিয়া গণমাধ্যমকে বলেন, ‘গেছিলাম ভোট দিতাম (নবম জাতীয় সংসদ)। কিন্তু (চার) জনের পরেই আমি গেলাম অইলে কেনডর (কেন্দ্রের) ভিতর। আমারে আওমী লীগের ৪-৫ নেতা আইয়া লাইন্নেত্যে (ভোটের লাইন থেকে) বাইর কইরা কিলাইছে। হের লাইগ্যা ভাত খাওয়া ছাড়ছি।’

ভাত না খেলেও বেঁচে থাকতে অন্য সব খাবারই খাচ্ছেন ইনু মিয়া। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে তার দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ভাত খাবেন। নিজের আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেন, ‘খবর পাইলেই বাসস্ট্যান্ড আইয়া মাইনসের সামনে (জনসমক্ষে) ভাত খাইয়াম। মাইনসে যাতে জানে, আমার মনের আশা পূরণ অইছে দেইখ্যো ভাত খাইতাছি। 

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বৈশাখ স্থানীয় দুপুর ৩টায় মাননীয় বস্ত্র ও পার প্রতিমন্ত্রী এবং ভৈরব কুলিয়ারচরের সাংসদ শরীফুল আলম পাশেতে বসে তাকে ভাত খাওয়ালেন এবং তিনি নিজেও খেলেন।

মো. শরীফুল আলম বলেন, আজ আমরা এমন একজন ব্যক্তিকে উপস্থাপন করলাম দলের জন্য যার ত্যাগের কোনো সীমা নেই, যদি না করতাম তাহলে জাতির সামনে আমরা মুনাফিক হিসেবে চিহ্নিত হতাম, বাস্তবে আমরা অনেক মুনাফেক, তৃণমূলে যারা আছে তারাই প্রকৃতি দল করে এবং তারাই দলকে বাঁচিয়ে রেখেছে, আমাদের তৃণমূলকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। যার দৃষ্টান্ত রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত