বন্ধুপ্রতিম দেশ পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ৮ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরব। খাদেমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সরাসরি নির্দেশনায় এই সহায়তা প্রদান করা হচ্ছে।
বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক বা ‘স্টেট ব্যাংক অব পাকিস্তান’-এ সউদী আরবের আগের জমা রাখা ৫ বিলিয়ন ডলারের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এর পাশাপাশি নতুন করে আরও ৩ বিলিয়ন ডলার জমা দেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াদ। মূলত বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং পাকিস্তানের রিজার্ভ শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিশাল অংকের সহায়তা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং গভীর সহযোগিতারই বহিঃপ্রকাশ। এই অর্থায়নের ফলে পাকিস্তানের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে তা সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চরম অর্থনৈতিক সংকট এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মুখে থাকা পাকিস্তানের জন্য সৌদি আরবের এই ঘোষণা এক বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় পাকিস্তানের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে রিয়াদ তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার