গরমে শিশুর সুস্থতায় খাবার নির্বাচন

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৬ এএম

তীব্র গরমে শিশুরা খুব দ্রুত পানিশূন্যতা, হজমের সমস্যা ও নানা ধরনের সংক্রমণে আক্রান্ত হয়ে পরে। এ সময় শিশুর খাদ্যতালিকায়  খেয়াল রাখা দরকার।

সঠিক খাবারে শিশু সুস্থ ও প্রাণবন্ত থাকে। শিশুর সুস্থতার জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। লিখেছেন আলী আকবর সরদার

যা খাবে

 গরমের দিনে শিশুকে পর্যাপ্ত পরিমাণে পানি, ডাবের পানি, লেবুর শরবত, ঘোল বা লাচ্ছি খাওয়ানো ভালো। যা শরীরের পানিশূন্যতা দূর করে এবং শক্তি জোগায়।  এ সময় তরমুজ, বাঙ্গি, পেঁপে, শসা, কলা ইত্যাদি সহজপাচ্য ও পানিসমৃদ্ধ ফল শিশুর শরীর ঠা-া রাখতে সহায়তা করে।  নিয়মিত ভাত, ডাল, শাকসবজি, মাছ এবং হালকা মসলায় রান্না করা খাবার শিশুর জন্য উপকারী। টক দই হজমশক্তি বাড়ায় এবং শরীরকে সতেজ রাখে।

যা খাবে না

 শিশুদের অতিরিক্ত তেলযুক্ত ভাজাপোড়া খাবার, মসলাযুক্ত খাবার, ফাস্টফুড এবং রাস্তার খোলা খাবার খাওয়ানো যাবে না।  বোতলজাত কোমল পানীয় ও জুস বাদ দিতে হবে।  অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার (চকলেট, কেক, ক্যান্ডি)  বাসি খাবার, অতিরিক্ত ঠাখাবার নির্বাচন খাবার বা বরফমিশ্রিত পানীয়।  অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়ানো যাবে না।

অভিভাবকের করণীয়

 পর্যাপ্ত পানি ও তরল খাবার খেতে দিতে হবে।  নিয়মিত পানি, বুকের দুধ (৬ মাসের কম বয়সী হলে) বা প্রয়োজন হলে ওআরএস (ওরাল রিহাইড্রেশন সল্ট) দিন।  রোদে বাইরে কম বের করুন এবং ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করুন।  হালকা ও ঢিলেঢালা সুতির পোশাক পরান এবং ঘরের পরিবেশ ঠা-া রাখুন।  ঘরের তাপমাত্রা কম রাখতে জানালায় সুতির পর্দা ব্যবহার করুন রোদে বের হলে টুপি ও সানস্ক্রিন পরিয়ে দিন।

 গরমে প্রয়োজন হণে শিশুকে দুইবার ঠা-া পানি দিয়ে গোসল করান বা ভেজা কাপড় দিয়ে কিছুক্ষন পর পর শরীর মুছে দিন।  শিশুর মাথা ঘোরা, বমি, অতিরিক্ত ঘাম, জ¦র দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত