মানিকগঞ্জে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রীর সন্তোষ প্রকাশ

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা চলাকালে আকস্মিকভাবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে তিনি হঠাৎ করেই উপজেলার দুইটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র—জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবেই শিক্ষামন্ত্রীর এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী কেন্দ্রের শৃঙ্খলা, প্রশ্নপত্রের নিরাপত্তা ব্যবস্থা এবং নকলমুক্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সর্বশেষ দুপুর ১২টার দিকে সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী পরীক্ষার সার্বিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহযোগিতার আহ্বান জানান। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত