ফলের মৌসুমে পোলার আইসক্রীম নিয়ে এলো ‘এসোরা’ ফ্রুট আইসক্রিম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৬ এএম

পোলার আইসক্রিম বাজারে নিয়ে এলো হোয়াইট চকোলেট কোটেড ফ্রুট আইসক্রিম ‘এসোরা’। ‘এসোরা’ পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন ফ্রুট ভ্যারিয়ান্টে; ব্যানানা এবং মিক্সড বেরি। এই আইসক্রিমটির বিশেষত্ব হলো এর হোয়াইট চকোলেট কোটিং, এর পাশাপাশি রয়েছে রিপল সমৃদ্ধ ফ্রুট ফ্লেভারের আইসক্রিম, যা ভোক্তাদের একইসঙ্গে ফলের স্বাদ ও সতেজতার ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করবে।  

সম্প্রতি ঢাকায় এই পণ্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার-এর চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অফ মার্কেটিং মো: আব্দুল্লাহ-আল-মামুন, হেড অফ সেল্স এন্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অফ এইচআর এন্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম- ফ্যাক্টরি এন্ড প্রোজেক্ট মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অফ সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অফ প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অফ ইন্টারনাল অডিট নিজামুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিম-এর চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, “এখনকার ভোক্তারা শুধু স্বাদ নয়, বরং নতুনত্ব ও ভালো মানের পণ্য খুঁজছেন। আমরা লক্ষ্য করছি যে, বর্তমানে ভোক্তারা ক্রমশ ফলের সতেজ স্বাদের দিকে ঝুঁকছেন। আর এই চিন্তা থেকেই ‘এসোরা’ তৈরি করা হয়েছে, যা ফলের সতেজতা ও হোয়াইট চকোলেটের স্বাদ একসঙ্গে উপভোগের সুযোগ করে দিবে”। তিনি আরও উল্লেখ করেন, ‘এসোরা’র মাধ্যমে পোলার প্রতিদিনের আইসক্রিম খাওয়ার মুহূর্তগুলোকে নতুন প্রজন্মের কাছে আরও প্রাণবন্ত, সতেজ এবং প্রাসঙ্গিক করে তুলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত