চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে নারীর মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আসমার বাড়ি উত্তরা দক্ষিন খান থানার মোল্লারটেক এলাকায়। তার স্বামীর নাম মমিন ভুঁইয়া।

নিহতের স্বামী মোমিন ভূঁইয়া বলেন, সকালে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার জন্য কমলাপুর রেলস্টেশন গিয়েছিলাম। সবাই লাইন ধরে ট্রেনে উঠছিল, এমন সময় ট্রেন ছেড়ে দেয়। তখন দ্রুত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আসমা গুরুতর আহত হয় এবং পায়ের কিছু অংশ কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত