শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়েছেন দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠি! পরিবার ও কাছের মানুষদের চাপে অবশেষে বিয়েতে সম্মতি দিয়েছেন তিনি। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। দুই পরিবারেই নাকি প্রস্তুতি শুরু হয়ে গেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই নাকি তার পরিবার অভিনেত্রীকে বিয়ের জন্য অনুরোধ করে আসছিল। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরেই চার হাত এক করার পরিকল্পনা রয়েছে আনুশকার।
এর আগে শোনা গিয়েছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে রয়েছেন আনুশকা এবং তাকেই বিয়ে করতে চলেছেন তিনি। তবে নতুন গুঞ্জন বলছে, ‘বাহুবলী’খ্যাত এই অভিনেত্রী এবার এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন। গত মার্চ মাসেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছিলেন আনুশকা। তার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, অভিনেত্রীর বয়স ৪৪ বছর—এ বিষয়টি অযথা বড় করে দেখানো হচ্ছে।
বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, ‘৪৪ বছর বয়সে বিয়ে করা কি কোনও বিতর্কের বিষয়? যদি বয়সই এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এ নিয়ে আলোচনা হয় না কেন? নারীদের ক্ষেত্রেই কেন ভিন্ন মানদণ্ড?’
সিভিল সার্জনসহ ৩ কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার
ইতিহাসে আর কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলাম