নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় ইরানে একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

ইরানে নিষিদ্ধ একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। রবিবার (২৬ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আমের রমেশ। তিনি সুন্নি মুসলিম সশস্ত্র সংগঠন জাইস আল আদল এর সদস্য ছিলেন এবং ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ইরানি কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ-পূর্ব ইরানে একটি সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, সামরিক বাহিনীর ওপর বোমা হামলা ও অতর্কিত আক্রমণে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়।

ইরানের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর একটি সিস্তান-বালুচেস্তান প্রদেশে সক্রিয় এই জইশ আল-আদল একটি চরমপন্থি সুন্নি সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত