প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে চলচ্চিত্রমহলে আলোড়ন সৃষ্টি করেন টিভি অভিনেতা আফরান নিশো। আর ওই ছবির সুবাদে নিশো এখন বড় পর্দার নিয়মিত বাসিন্দা। চলতি বছরেই মুক্তির কথা রয়েছে তার ‘সুড়ঙ্গ ২’ সিনেমাটি।
জানা গেছে, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যেই শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে প্রযোজনা সংস্থা। বর্তমানে ‘দম’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকি। এরপরই ‘সুড়ঙ্গ ২’ নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। একই সময়ে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’র সঙ্গে প্রতিযোগিতায় নেমেও আলোচনায় আসে ছবিটি। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় রায়হান রাফী পরিচালিত এই সিনেমা। নিশোর অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়। এতে তার বিপরীতে ছিলেন তমা মির্জা।
মিউজিক ভিডিওতেও বাজিমাত শাকিবের
বিশ্বকাপ ট্র্যাজেডি ভুলে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ, বললেন লিটন