আগে ফিল্ডিংঙে বাংলাদেশ, রিপন মন্ডলের অভিষেক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম

সাগরিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করবেন।

বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে রিপন মন্ডল। ২৩ বছর বয়সী এই পেসারের জন্য এটিকে ‘নতুন অভিষেক’ বলা যায়। ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন।

নিউজিল্যান্ডের হয়ে টস করেন নিক কেলি। ৫ টি–টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যানকে আচমকাই অধিনায়কত্ব করতে হচ্ছে।

আগের দিন অনুশীলনে পায়ে চোট পাওয়ায় সিরিজের প্রথম ম্যাচের একাদশে নেই অধিনায়ক টম ল্যাথাম।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিপন মন্ডল।

নিউজিল্যান্ড একাদশ

টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন,  নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত