চট্টগ্রামে বৃষ্টি: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি নিয়ে শঙ্কা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামার কথা ছিল স্বাগতিক বাংলাদেশের। কিন্তু চট্টগ্রামের আকাশ আজ ভিন্ন কথা বলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হওয়ার আগেই বন্দরনগরীতে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত, যা ম্যাচ আয়োজন নিয়ে তৈরি করেছে বড় ধরণের অনিশ্চয়তা।

আজ দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। সকাল থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বৃষ্টির বেগ বাড়তে শুরু করে।

১২ টার পর বৃস্টির মধ্যেই হেডলাইট জ্বালিয়ে সাগরিকার স্টেডিয়ামে গেছে বাংলাদেশেী ক্রিকেটারদের টিম বাস।

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিত করার সুযোগ। অন্যদিকে সফরকারী নিউজিল্যান্ডের জন্য এটি সিরিজে ফেরার লড়াই। তবে সব পরিকল্পনাই এখন নির্ভর করছে চট্টগ্রামের বৃষ্টির থামার ওপর। বৃষ্টি না থামলে ম্যাচের ওভার কমে আসতে পারে কিংবা শেষ পর্যন্ত পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত