সভাপতি নাছির, সম্পাদক রিপন

সাভার উপজেলা যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

আপডেট : ০১ মে ২০২৬, ০৮:০৭ পিএম

ঢাকা জেলার সাভার উপজেলা যুব অধিকার পরিষদ-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১ মে) ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদ-এর সভাপতি গাজী রুবেল ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ-এর স্বাক্ষরে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুর রহমান (নাছির) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. নজরুল ইসলাম (রিপন)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিয়াদ হাসান (বাবু)।

এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— জৈষ্ঠ্য সহ-সভাপতি মো. সুমন হোসেন, জৈষ্ঠ্য সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক মো. রিপন হোসেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তরুণদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের মতে, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে ইতিবাচক পরিবর্তন আনাই হবে এই কমিটির মূল লক্ষ্য।

নতুন কমিটি ঘোষণাকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত