মসজিদে হারামে পবিত্র কোরআন শিক্ষার বিস্তারে হারামাইনের প্রেসিডেন্সি ও কিং সালমান গ্লোবাল একাডেমি যৌথভাবে অনারবদের জন্য একটি বিশেষ আরবি ভাষা শিক্ষা কর্মসূচি চালু করেছে, যা বিশেষায়িত প্রশিক্ষণ ও সহজতর শিক্ষা উপকরণের মাধ্যমে সম্পন্ন হবে।
এই কর্মসূচির অধীনে মসজিদে হারামের কোরআন শিক্ষা সার্কেলগুলোতে কর্মরত শিক্ষকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়েছে।
এর লক্ষ্য হলো, শিক্ষকদের ভাষাগত মৌলিক বিষয়গুলো শেখানোর ক্ষেত্রে আরও দক্ষ করে তোলা এবং পবিত্র কোরআন পাঠের সঙ্গে ভাষার গভীর সংযোগ স্থাপন করা। পাঠদানের কার্যকারিতা বাড়াতে এই প্রকল্পে সহজবোধ্য শিক্ষা উপকরণও সরবরাহ করা হচ্ছে।
পবিত্র দুই মসজিদের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, পাঠ্যক্রম আধুনিকায়ন এবং শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আরবি ভাষা বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন এবং পারস্পরিক বোঝাপড়ার সেতু হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ৩ কর্মচারী গ্রেপ্তার