পবিত্র মসজিদে হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল করেছেন। তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, তিনি মসজিদে হারামের ২৪ জন প্রধান মুয়াজ্জিনের একজন ছিলেন। ফজরের আজান ও তাকবির পাঠের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি।
তার মৃত্যুর সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন অনেকে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার আজান ও তাকবির পাঠের স্মৃতিচারণ করেন। এ সময় তার কণ্ঠে পবিত্র মসজিদে হারামে দেওয়া আজান ও তাকবিরের বিভিন্ন অডিও-ভিডিও ব্যাপকভাবে শেয়ার করা হয়।