ঈশ্বরগঞ্জে পানিবন্দি গ্রামকে নিষ্কাশন উপযোগী করল প্রশাসন 

আপডেট : ০৩ মে ২০২৬, ০১:০২ পিএম

পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের একটি পাড়ার বেশ কয়েকটি বাড়ির বাসিন্দা দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় দিন পার করছে।

অবশেষে শনিবার (২ মে) বিকালে স্থানীয়দের সহযোগিতায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছে। এতে খুশি ভোক্তভোগী স্থানীয় বাসিন্দা।

স্থানীয়রা জানায়, এ এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় বৃষ্টির পানি বের হওয়ার মতো পর্যাপ্ত কোনো রাস্তা ছিল না। পানিবন্দি থাকায় অসহায় মানুষেদের হাঁটু ও কোমর পানির ভেতরেই চলাচল  করতে হতো। এই এলাকার অনেক ফসলি জমিও ছিল পানির নিচে। অবশেষে প্রশাসনের সহযোগিতায় জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রক্ষা পেল এলাকাবাসী।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,পানিবন্দি গ্রামবাসীর বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান পানিবন্দি গ্রামটিকে নিষ্কাশন উপযোগী করার উদ্যোগ নেন। পরে ইউএনও'র  নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এবং উপজেলা  সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন বিশ্বাস সরেজমিন পরিদর্শন করে কাঁচামাটিয়া নদীর একটি সংযোগ খালের সাথে চরহোসেনপুর গ্রামের একটি কালভার্টের কিছু অংশ এস্কেভেটর দিয়ে প্রশস্তকরণের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা করে দেন। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে রক্ষা পায় গ্রামবাসী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে চরহোসেনপুর গ্রামের একটি বড় এলাকা পানিবন্দি ছিল। ফলে ফসলি জমি রক্ষা ও চলাচলে জনদুর্ভোগ লাগবে ইউএনও’র নির্দেশনা ও উপস্থিতিতে স্থানীয়দের সহযোগিতায় জলাবদ্ধতা মুক্ত করা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত