হজযাত্রীদের হৃদরোগজনিত ঝুঁকি মোকাবিলায় চিকিৎসকদের প্রস্তুতি জোরদার করতে সৌদি আরবের মদিনা কার্ডিয়াক সেন্টারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মদিনা হেলথ ক্লাস্টারের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে হৃদরোগ বিশেষজ্ঞ এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানকারীরা অংশ নিয়ে হজের সময় সৃষ্ট সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মদিনা হেলথ ক্লাস্টার জানায়, মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল হজের সময় হৃদরোগসংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়ানো।
মতবিনিময় সভার বিভিন্ন সেশনে হাজিদের জন্য কার্ডিয়াক ঝুঁকি মূল্যায়ন, এতে আক্রান্ত রোগীদের উন্নত সেবা এবং হার্ট অ্যাটাক রোধ ব্যবস্থাপনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে আরও তুলে ধরা হয় জরুরি বিভাগে জটিল রোগী সামলানোর মাঠপর্যায়ের অভিজ্ঞতা। পাশাপাশি ব্যস্ত সময়ে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাব সক্রিয় করার কৌশল নিয়েও আলোচনা করা হয়।
চিকিৎসকরা বলেন, হজের সময় বিপুল সংখ্যক মানুষের সমাগমে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। তাই সময়োপযোগী প্রস্তুতি ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই মতবিনিময় সভা সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
যুদ্ধে বিপর্যস্ত ইরানের মানুষ কেমন আছে
মক্কার জাদুঘরে বিরল পিতলে খোদাই করা কোরআন প্রদর্শনী