ফরিদপুরে মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৪৭ পিএম

ফেসবুক লাইভ করে মব সৃষ্টি, অতপর গণপিটুনিতে নিহত ট্রাক চালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের এতিম শিশু মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে শিশু মুসলিমের বাড়িতে এসেছেন বলে জানান। এরপর ওই শিশুর লালন পালনসহ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে প্রধানমন্ত্রী উপহার স্বরূপ তাৎক্ষণিকভাবে ওই শিশুর দাদা দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ ঘোষ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া এলাকায় বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগ তুলে ফেসবুকে লাইভের মাধ্যমে মব সৃষ্টি করে গণপিটুনিতে হত্যা করা হয় ট্রাক চালক হান্নান শেখকে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত