উত্তরাঞ্চলের আন্তঃজেলার কুখ্যাত মোটরসাইকেল চোর ফরিদুল ইসলাম (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে জেলার জলঢাকা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরগঞ্জ হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ফরিদুল জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের ছিট মিরগঞ্জ গ্রামের ইউনুছ আলীর ছেলে।
থানা সূত্র মতে, মোটরসাইকেল চোর ফরিদুলের বিরুদ্ধে ইতঃপূর্বে ৩০টি মোটরসাইকেল চুরির মামলা আছে। বর্তমানে ১৭টি মামলা আদালতে বিচারাধীন। এছাড়াও তার বিরুদ্ধে থানায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ও একটি সাজা পরোয়ানা আছে।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জানান, আজ বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রেমের ফাঁদে ফেলে অপহরণ-ব্ল্যাকমেইলে, ৪ সদস্য গ্রেপ্তার