রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ৪৩ মিনিটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
