ক্রীড়াবিদদের পুরস্কৃত করার অনন্য উদ্যোগ

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:৪১ এএম

দেশে অনেক ক্রীড়াবিদই রয়েছেন, যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সাফল্য কুড়িয়ে এনেছেন। দেশকে সম্মানিত করেছেন। সেই সব সাফল্যগাথা বয়ে আনা ক্রীড়াবিদদের মধ্য থেকে ২০ জনকে সংবর্ধনা দিয়েছে জাতীয় ক্রীড়া অধিকার পরিষদ।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে তারকা ক্রীড়াবিদ, সংগঠক, কোচ ও সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এমপি। এ সময় ক্রীড়া অধিকার পরিষদের সভাপতি ব্রি. জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম ও সদস্য সচিব দুলাল হোসেন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার সুমন, সাবেক ফুটবলার রেহেনা আক্তার, বাংলাদেশে মার্শাল আর্টের প্রবর্তক ওস্তাদ জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংগঠক ও স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রি. জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম, সাবেক সাইক্লিস্ট মো. আবদুস কুদ্দুস, ক্রীড়া সাংবাদিক পরাগ আরমান, সুইমিং কোচ আমিরুল ইসলাম, উশুর কোচ ড. মোহাম্মদ শফি, জাতীয় ক্রীড়াবিদ ও সংগঠক বিএম সহিদুজ্জামান, সাবেক ভারোত্তোলক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, জুজুৎসুর মুক্তা আহমেদ, সাবেক অ্যাথলেট সুলতানা পারভীন লাভলী, কাবাডির শাহনাজ পারভীন, গলফার জামাল হোসেন মোল্লা, বক্সার সেলিম হোসেন, আরচার সাগর ইসলাম, শুটার সৈয়দা আতকিয়া হাসান, ট্রায়াথলেট ফেরদৌসী আক্তার মারিয়া, স্কোয়াশ খেলোয়াড় মারজান আক্তার এবং ক্রীড়াবিদ দম্পতি হাজি হুমায়ুন কবির ও হাজি সাফিয়া বেগম শেলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত