সংগীতশিল্পী বালাম তার নতুন অ্যালবাম ‘মাওলা’ নিয়ে ঈদে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। গত কয়েক বছর ধরে একক গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকলেও এবার পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়েই হাজির হয়েছেন তিনি। চলতি বছরের ঈদুল ফিতরে অ্যালবামের চারটি গান প্রকাশ করা হয়েছে।
আর এর মাধ্যমে দীর্ঘ এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছেন এই গায়ক। ‘মাওলা মাওলা মাওলা/তুই পানা দেরে মাওলা’— এমন কথার গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। শিগগিরই নেপালে গানটির ভিডিওর শুটিং শুরু হবে। এটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বড় আয়োজনে ভিডিওটি প্রকাশ করবেন বালাম। এটি হবে তাঁর পঞ্চম একক অ্যালবাম। অ্যালবামে থাকছে ছয়টি গান, আর প্রতিটি গানই হবে ভিন্ন ধাঁচের। তবে সব গানের মূল আকর্ষণ থাকবে মেলোডি।
বিনা মূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা নতুন মুখ্যমন্ত্রী থালাপতির
বাঁশখালীতে ইয়াবাসহ আটক ২