প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা করেছেন সময়ের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী দুয়া লিপা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা।মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সাল থেকে স্যামসাং তাদের টেলিভিশনের কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল।
অথচ এ বিষয়ে গায়িকাকে আগে থেকে কিছু জানানো হয়নি এবং তার কোনো অনুমতিও নেওয়া হয়নি। মামলার নথিতে বলা হয়েছে, ডুয়া লিপার জনপ্রিয়তা ও বৈশ্বিক ব্র্যান্ডমূল্যকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। গায়িকার আইনজীবীদের ভাষ্য, ‘ডুয়া লিপার মুখ ব্যবহার করে একটি ভোক্তা পণ্যের বিশাল প্রচারণা চালানো হয়েছে, অথচ এতে তাঁর কোনো সম্মতি বা মতামত ছিল না।’
মামলার কাগজপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত আয়োজন অস্টিন সিটি লিমিট ফেস্টিভ্যালের ব্যাকস্টেজে তোলা হয়েছিল। ছবিটির কপিরাইটও নিজের বলে দাবি করেছেন দুয়া লিপা।
এদিকে মামলার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি মন্তব্যও যুক্ত করা হয়েছে। সেখানে দেখা যায়, অনেক ব্যবহারকারী সত্যিই মনে করেছিলেন দুয়া লিপা হয়ত ওই টিভি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি আসলে টিভি কিনতে চাইনি। কিন্তু বক্সে দুয়া লিপার ছবি দেখে কিনে ফেলেছি।’
আরেকজন মন্তব্য করেন, ‘শুধু দুয়া লিপার ছবি আছে বলেই আমি ওই টিভি কিনতে পারি। আমি এতটাই তার ভক্ত।’ এসব মন্তব্যকেই মামলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। গায়িকার পক্ষের দাবি, এই প্রচারণা সরাসরি ভোক্তাদের কেনার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
দায়িত্বশীল মা পরীমনি!
ফের দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা
ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর
তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু, ৮ জুন সাক্ষ্যগ্রহণ 