যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কাতারের একটি গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে উন্মুক্ত নৌ-তথ্য প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিক। ১৪ ঘণ্টা সিগন্যাল বন্ধ রেখে হরমুজ পাড়িয়ে দিয়েছে জাহাজটি।
রবিবার (১০ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নৌ-তথ্য অনুযায়ী, আল-খারাইতিয়াতনামের জাহাজটি কাতারের রাস লাফান বন্দর থেকে যাত্রা শুরু করে পাকিস্তানের পোর্ট কাসিমের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে তরলীকৃত গ্যাস খালাস করার কথা রয়েছে।
ট্র্যাকিং তথ্য বলছে, গতকাল দোহা সময় বিকেল ৪টা ২৭ মিনিটে জাহাজটিকে হরমুজ প্রণালিতে শনাক্ত করা হয়। সে সময় এটি ইরানের কেশম দ্বীপের দক্ষিণ-পূর্বে প্রায় ২৪ নটিক্যাল মাইল (৪৪ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।
এরপর হঠাৎ করেই প্রায় ১৪ ঘণ্টার জন্য জাহাজটির ট্র্যাকিং সিগন্যাল বন্ধ হয়ে যায় বা আড়াল করা হয়। পরে আবার সিগন্যাল দেখা যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
সূত্র : আলজাজিরা
