সোলারচালিত চলমান ট্রাফিক সিগনাল শাহবাগ মোড়ে

আপডেট : ১২ মে ২০২৬, ০৯:৫১ পিএম

রাজধানীর শাহবাগ মোড়ে সোলারচালিত চলমান ট্রাফিক সিগনাল স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইটি বিভাগ এমন সিগনাল ইউনিট সরবরাহ করেছে। ইতিমধ্যে এগুলো রাজধানীর ছয়টি স্থানে স্থাপন করা হয়েছে। স্থানগুলোর মধ্যে শাহবাগ, রায় সাহেব বাজার, জিরো পয়েন্ট, বিজয় সরণি ও বনানী কবরস্থানের পাশের এলাকা উল্লেখযোগ্য।

এই সিগনালগুলোতে দিকনির্দেশনামূলক সুইচ ও চাকা রয়েছে। সোলারচালিত হওয়ায় এগুলো সড়ক অবরোধ বা যানবাহন ডাইভারশনের সময় ট্রাফিক নিয়ন্ত্রণে ও যান চলাচল সঠিক পথে পরিচালনায় সহায়ক হবে বলে আশা ডিএমপির।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত