চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ মে ২০২৬, ০৫:০৩ এএম

চট্টগ্রামের সাগরিকা ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় স্থানীয় এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাউসার আহমেদের বলে জানা গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। 

এ প্রসঙ্গে নগরের পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহীন বলেন, ফ্লাইওভার থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় কায়সার নামে এক ছেলের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত