সাভারে বাড়িতে ঢুকে যুবককে হত্যা 

আপডেট : ১৩ মে ২০২৬, ১১:৩৮ এএম

ঢাকার সাভারে আব্দুল হান্নান নামে এক যুবককে হত্যার পরে টয়লেটে ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ মে) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার ওবায়দুল্লাহর মালিকানাধীন ফ্ল্যাট বাড়ির টয়লেট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল হান্নান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেরামত উল্লাহর ছেলে। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় আমিন মোহাম্মদ টাউনে সাবলেট বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, আব্দুল হান্নান সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া সাবলেট বাসায় বসবাস করতেন। সোমবার আব্দুল হান্নানের পরিচিত কয়েকজন ব্যক্তি তার পক্ষে প্রবেশ করে। পরে আজ আব্দুল হান্নানের মরদেহ টয়লেটে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল-আমিন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। রাতে কোনও এক সময় দুর্বৃত্তরা আব্দুল হান্নানকে হত্যা করে টয়লেটে ফেলে রেখে পালিয়ে গেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়, তা তদন্ত করা হচ্ছে। নিহতের কক্ষ থেকে মাদকের কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত