পাবনার ঈশ্বরদীর একটি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
বুধবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে সঙ্গে সঙ্গে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসোনা রানী কর্মকার। তিনি বলেন, বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে কে বা কারা একটি কেমিক্যালের বোতল রেখে যায়। কৌতূহলবশত শিক্ষার্থীরা সেটি নিয়ে নাড়াচাড়া করতেই বোতলটি ভেঙ্গে যায়। এতে করে প্রথমে ৬ষ্ঠ শ্রেণি ও পরে পুরো স্কুলে বিষাক্ত গন্ধ ছড়িয়ে পড়ে।
চরমভাবে অক্সিজেনের সমস্যা সৃষ্টি হয়। এতে প্রায় ৬০ জন ছাত্রী অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স, সিএনজি ও অটোরিকশাযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থদের চিকিৎসা দেয়া হয়।
তাৎক্ষণিক অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব। তারা অসুস্থ শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাবেরী শাহ জানান, ওই স্কুলে যেই কেমিক্যালের ভাঙ্গা বোতল পাওয়া গেছে তাতে করে অক্সিজেনের সমস্যা হওয়াতে প্রথমে কিছু ছাত্রীদের অবস্থা আশঙ্কাজনক থাকলেও বর্তমানে সবাই ভালো আছে। তবে বেশিরভাগ শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়েছেন বলে জানান তিনি।
ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন, রাতে বিয়ের অনুষ্ঠান