জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

আপডেট : ১৪ মে ২০২৬, ০২:১৮ পিএম

শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।

তিনি জানিয়েছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত জানাতেই এ আয়োজন করা হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারাও বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৩ মে)। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক অংশ নেন। সভা সূত্র জানায়, এসএসসি ও সমমান পরীক্ষা এবং এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণের লক্ষ্যে সভায় আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত