তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো সম্মেলনের ৩১তম আসরের (কপ৩১) ফাঁকে মঙ্গলবার (১০ নভেম্বর) এই সাক্ষাৎ ঘটে।
সাক্ষাৎকালে তারা জলবায়ু ন্যায়বিচার রক্ষা, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্যহীন বিশ্ব) লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকের পর তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান নিজের ভেরিফাইড ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. জুবাইদা রহমানের সাথে সাক্ষাতের ছবি প্রকাশ করে বৈশ্বিক জলবায়ু অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
অ্যানাদোলু এজেন্সির তথ্যমতে, এই দ্বিপাক্ষিক বৈঠকে ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট এবং কপ৩১-এর ক্লাইমেট চ্যাম্পিয়ন সামেদ আগিরবাসও উপস্থিত ছিলেন।
একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এরদোয়ান