সিলেট টেস্টে বৃষ্টির শংকা মাথায় নিয়েই টস হয়েছে। টসে হেরেও প্রথমে ব্যাটিং করবে। তানজিদ হাসান তামিমের অভিষেক হচ্ছে।
সাদমান ইসলামের জায়গায় সুযোগ পেয়েচেন তিনি। এছাড়াও একটি পরিবর্তন হয়েছে, এবাদত হোসেনের জায়গায় দলে এসেছেন বাহাতি পেসার শরিফল ইসলাম।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
ম্যাচের আগে টেস্ট অভিষেক ক্যাপ পেয়েছেন তানজিদ হাসান। তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম।
প্রথম শ্রেণির ক্রিকেটে মন্দ করেননি এই বাঁহাতি। ২৫ ম্যাচে ৪০.৪২ গড়ে ১৭৯২ রান করেছেন, আছে ৫টি সেঞ্চুরিও।
পাকিস্তান একাদশেও এসেছে ৩ পরিবর্তন। বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদি।
পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
